পূজা — ১০
প্রবাহিণী
আকাশ জুড়ে শুনিনু ঐ বাজেতোমারি নাম সকল তারার মাঝে॥সে নামখানি নেমে এল ভুয়েকখন আমার ললাট দিল ছুঁয়ে,শান্তিধারায় বেদন গেল ধুয়ে,আপন আমার আপনি মরে লাজে॥মন মিলে যায় আজ ঐ নীরব রাতেতারায় ভরা ঐ গগনের সাথে।অমনি করে আমার এ হৃদয়তোমার নামে হোকনা নামময়।আঁধারে মোর তোমার আলোর জয়গভীর হয়ে থাক্ জীবনের কাজে॥
Comments
Loading comments…