পূজা — ১২
প্রবাহিণী
তোমার দ্বারে কেন আসিভুলেই যে যাই—কতই কি চাই,দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই॥
সে সব চাওয়া সুখে দুখেভেসে বেড়ায় কেবল মুখে,গভীর বুকেযে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই॥বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে,ফেটে যাবে ঝরে যাবে দখিন বায়ে ৷একটি চাওয়া ভিতর হতেফুট্বে তোমার ভোর আলোতে—প্রাণের স্রোতেঅন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই॥
Comments
Loading comments…