পূজা — ১৪
প্রবাহিণী
আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাওকে আমারে কী যে বলে ভোলাও ভোলাও॥ওরা কেবল কথার পাকেনিত্য আমায় বেঁধে রাখে,বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও॥মনে পড়ে কত না দিন রাতিআমি ছিলেম তোমার খেলার সাথী।আজকে তুমি তেমনি ক'রেসামনে তোমার রাখ ধ'রে,আমার প্রাণে খেলার সে ঢেউ তোলাও॥
Comments
Loading comments…