পূজা — ১৫
প্রবাহিণী
রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধঘুমেবাণী তব রেখে যাও প্রভাতের প্রথম কুসুমে॥সেই মত যিনি এই জীবনের আনন্দরূপিণীশেষক্ষণে দেন যেন তিনিনব জীবনের মুখ চুমে॥এই নিশীথের স্বপ্নরাজিনবজাগরণক্ষণে নবগানে উঠে যেন বাজি।বিরহিণী যে ছিলরে মোর হৃদয়ের মর্ম্মমাঝেবধুবেশে সেই যেন সাজেনব দিনে চন্দনে কুঙ্কুমে॥
Comments
Loading comments…