পূজা — ২

প্রবাহিণী

জীবনমরণের সীমানা ছাড়ায়ে,বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে॥এ মোর হৃদয়ের বিজন আকাশেতোমার মহাসন আলোতে ঢাকা সে,গভীর কী আশায় নিবিড় পুলকেতাহার পানে চাই দু’বাহু বাড়ায়ে।নীরব নিশি তব চরণ নিছায়েআঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।আজি এ কোন গান নিখিল প্লাবিয়াতোমার বীণা হ’তে আসিল নাবিয়া;ভুবন মিলে যায় সুরের রণনে,গানের বেদনায় যাই যে হারায়ে॥

Comments

Loading comments…