পূজা — ২০
প্রবাহিণী
তোমার ভুবনজোড়া আসনখানিহৃদয় মাঝে বিছাও আনি॥রাতের তারা, দিনের রবি,আঁধার আলোর সকল ছবি,তোমার আকাশ-ভর। সকল বাণীহৃদয় মাঝে বিছাও আনি॥তোমার ভুবন-বীণার সকল সুরেহৃদয় পরাণ দাও না পূরে ৷দুঃখসুখের সকল হরষ,ফুলের পরশ, ঝড়ের পরশ,তোমার করুণ শুভ উদার পাণিহৃদয় মাঝে দিক্ না আনি॥
Comments
Loading comments…