পূজা — ২১
প্রবাহিণী
তোমার হাতের রাখী খানি বাঁধো আমার দখিন হাতে,সূর্য্য যেমন ধরার করে আলোক রাখী জড়ায় প্রাতে।৷তোমার আশিষ আমার কাজেসফল হবে বিশ্ব মাঝেজ্বল্বে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে।৷কর্ম্ম করি যে-হাত লয়ে কর্ম্ম-বাঁধন তারে বাঁধে।ফলের আশা শিকল হ’য়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে।তোমার রাখী বাঁধো আঁটি’,—সকল বাঁধন যাবে কাটি’,কর্ম্ম তখন বীণার মত বাজ্বে মধুর মূর্চ্ছনাতে॥
Comments
Loading comments…