পূজা — ২২

প্রবাহিণী

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রেবুঝি গো রাত পোহালো, বুঝি ঐ রবির আলোআভাসে দেখা দিল গগন পারে—সমুখে ঐ হেরি পথ, তোমার কি রথপৌঁছবেনা মোর দুয়ারে।৷

আকাশের যত তারা, চেয়ে রয় নিমেষহারা,বসে রয় রাত-প্রভাতের পথের ধারে,তোমারি দেখা পেলে সকল ফেলেডুববে আলোক-পারাবারে॥প্রভাতের পথিক সবে এল কি কলরবে—গেল কি গান গেয়ে ঐ সারে সারে।বুঝিবা ফুল ফুটেছেসুর উঠেছেঅরুণ বীণার তারে তারে॥

Comments

Loading comments…