পূজা — ২৪

প্রবাহিণী

ঐ সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজ্‌লো ভেরী, বালো ভেরী।কখন আমার খুলবে দুয়ার নাইক দেরি, নাইক দেরি॥তোমার তো নয় ঘরের মেলাকোণের খেলা গো,তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরী॥মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া,তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।ভাঙল যাহা পড়ল ধুলায়যাক্ না চুলায় গো।ভরল যা তাই দেখনারে ভাই বাতাস ঘেরি আকাশ ঘেরি॥

Comments

Loading comments…