পূজা — ২৬

প্রবাহিণী

এবার দুঃখ আমার অসীম পাথার পার হোলো যে পার হোলো।তোমার পায়ে এসে ঠেকল শেষে সকল সুখের সার হোলো ৷এতদিন নয়নধারাবয়েছে বাঁধন হারা,কেন বয় পাইনি যে তার কূল কিনারা,আজ গাঁথল কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হোলো॥তোমার সাঁজের তারা ডাকল আমায় যখন অন্ধকার হোলো।বিরহের ব্যথাখানিখুঁজে তো পায়নি বাণী,এতদিন নীরব ছিল সরম মানি'।আজ পরশ পেয়ে উঠল গেয়ে তোমার বীণার তার হোলো॥

Comments

Loading comments…