পূজা — ৪

প্রবাহিণী

তোমায় কিছু দেবো ব’লে চায় যে আমার মন,নাইবা তোমার থাকল প্রয়োজন॥যখন তোমার পেলাম দেখাঅন্ধকারে একা একাফিরতেছিলে বিজন গভীর বন—ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথেনাইবা তোমার থাকল প্রয়োজন॥দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি,গায়ে তোমার ছড়ায় ধূলাবালি।অপমানের পথের মাঝেতোমার বীণা নিত্য বাজে,আপন সুরে আপনি নিমগন।ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলেনাইবা তোমার থাকল প্রয়োজন

দলে দলে আসে লোকে রচে তোমার স্তব,নানা ভাষায় নানান কলরব।ভিক্ষা লাগি’ তোমার দ্বারেআঘাত করে বারে বারে,কত যে শাপ কত যে ক্রন্দন।ইচ্ছা ছিল বিনাপণে আপনাকে দিই পায়ে,নাইবা তোমার থাকল প্রয়োজন॥

Comments

Loading comments…