পূজা — ৬
প্রবাহিণী
আজ আলােকের এই ঝরণা ধারায় ধুইয়ে দাও-আপনাকে এই লুকিয়ে-রাখাধূলার-ঢাকা।ধুইয়ে দাও॥যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালেআজ এই সকালে ধীরে ধীরে তার কপালেঅরুণ আলাের সােনার কাঠি ছুঁইয়ে দাও॥বিশ্ব-হৃদয় হ'তে ধাওয়াআলােয় পাগল প্রভাত হাওয়া,সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও॥আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাওমনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।আমার পরাণ বীণায় ঘুমিয়ে আছে অমৃত গানতার নাইক বাণী নাইক ছন্দ নাইক তান।তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও।বিশ্ব-হৃদয় হ'তে ধাওয়াপ্রাণে পাগল গানের হাওয়া,সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও॥
Comments
Loading comments…