প্রত্যাশা — ১০

প্রবাহিণী

হায় গো,ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো,সুর হারালেম অশ্রুধারে॥তরী তোমার সাগর নীরে,আমি ফিরি তীরে তীরে,ঠাঁই হল না তোমার সোনার নায় গো,পথ কোথা পাই অন্ধকারে॥

হায় গো,নয়ন আমার মরে দুরাশায় গো,চেয়ে থাকি দাঁড়িয়ে দ্বারে।যে ঘরে ঐ প্রদীপ জ্বলেতার ঠিকানা কেউ না বলে,বসে থাকি পথের নিরালায় গো,চিররাতের পাথার পারে॥

Comments

Loading comments…