প্রত্যাশা — ১১
প্রবাহিণী
সবার সাথে সেই অজানা চল্ছিল এই পথের অন্ধকারে,কোন্ সকালের হঠাৎ আলোয় পাশে আমার দেখতে পেলেম তারে॥এক নিমিষেই রাত্রি হোলো ভোর,চিরদিনের ধন যেন সে মোর,পরিচয়ের অন্ত যেন কোনখানেই নাইক একেবারে;চেনা কুসুম ফুটে আছে না-চেনা এই গহন বনের ধারে,অজানা এই পথের অন্ধকারে॥জানি আমি দিনের শেষে সন্ধ্যা তিমির নামবে পথের মাঝে,আবার কখন পড়বে আড়াল, দেখা-শোনার বাঁধন রবে না যে।তখন আমি পাব মনে মনেপরিচয়ের পরশ ক্ষণে ক্ষণে,জানব চিরদিনের পথে আঁধার আলোয় চলচি সারে সারে;হৃদয়মাঝে দেখব খুঁজে একটি মিলন সব-হারানোর পারেঅজানা এই পথের অন্ধকারে॥
Comments
Loading comments…