প্রত্যাশা — ২০

প্রবাহিণী

আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে,গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥বনের ছায়ার জল-ছলছল সুরে,হৃদয় আমার কানায় কানায় পূরে।খনে খনে ঐ গুরুগুরু তালে তালেগগনে গগনে গভীর মৃদঙ বাজে॥কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে,তিমির আড়ালে নীরবে দাড়ায়ে আছে।বুকে দোলে তার বিরহ ব্যথার মালা,গোপন মিলন-অমৃতগন্ধ ঢালা;মনে হয় তার চরণের ধ্বনি জানি,হার মানি তার অজানা জনের সাজে॥

Comments

Loading comments…