প্রত্যাশা — ২২
প্রবাহিণী
এবার রঙিয়ে গেল হৃদয় গগন সাঁঝের রঙে।আমার সকল বাণী হ’ল মগন সাঁঝের রঙে॥মনে লাগে দিনের পরেপথিক এবার আসবে ঘরে;পূর্ণ হবে পুণ্য লগন সাঁঝের রঙে॥অস্তাচলের সাগর কূলের এই বাতাসেক্ষণে ক্ষণে চক্ষে আমার তন্দ্রা আসে।সন্ধ্যাযূথীর গন্ধ সনেআসবে পথিক আপন মনে,আপনি হবে নিদ্রা ভগন সাঁঝের রঙে॥
Comments
Loading comments…