প্রত্যাশা — ২৫
প্রবাহিণী
বাজোরে বাঁশরী বাজো।সুন্দরী, চন্দন মাল্যেমঙ্গল সন্ধ্যায় সাজো॥বুঝি মধু ফাল্গুন মাসেচঞ্চল পান্থ সে আসে,মধুকর পদভর-কম্পিত চম্পকঅঙ্গনে ফোটেনি কি আজো॥রক্তিম অংশুক মাথে,কিংশুক কঙ্কণ হাতে,মঞ্জীর-ঝঙ্কৃত পায়েসৌরভ-মন্থর বায়েবন্দন-সঙ্গীত-গুঞ্জন-মুখরিতনন্দন কুঞ্জে বিরাজো॥
Comments
Loading comments…