প্রত্যাশা — ২৭
প্রবাহিণী
এই বুঝি মোর ভোরের তারা এলো সাঁঝের তারার বেশে?অবাক-চোখে ঐ চেয়ে রয় চিরদিনের হাসি হেসে॥দীর্ঘ বেলা পাইনি দেখা পাড়ি দিল কখন একা,নামল আলোক-সাগর পারে অন্ধকারের ঘাটে এসে॥সকাল বেলা আমার হৃদয় ভরিয়ে ছিল পথের গানে,সন্ধ্যা বেলা বাজায় বীণা কোন্ সুরে যে কেইবা জানে ৷
পরিচয়ের রসের ধারা কিছুতে আর হয় না সারা,বারে বারে নতুন করে চিত্ত আমার ভুলাবে সে॥
Comments
Loading comments…