প্রত্যাশা — ৩১

প্রবাহিণী

তরীতে পা দিইনি আমি পারের পানে যাইনি গো ৷ঘাটেই ব’সে কাটাই বেলা আর কিছুতো চাইনি গো॥তোরা যাবি রাজার পুরেঅনেক দূরে,তোদের রথের চাকার সুরে আমার সাড়া পাইনি গো॥আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,হয়ত কখন নিসুত রাতে উঠবে হাওয়া।আসবে মাঝি ওপার হতে উজান স্রোতে,সেই আশাতেই চেয়ে আছি, তরী আমার বাইনি গো॥

Comments

Loading comments…