বিবিধ — ১৭
প্রবাহিণী
আমার এ পথ তোমার পথের থেকেঅনেক দূরে গেছে বেঁকে॥
আমার ফুলে আর কি কবে,তোমার মালা গাঁথা হবে,তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে।৷শ্রান্তি লাগে পায়ে পায়ে,বসি পথের তরুছায়ে।সাথীহারার গোপন ব্যথাবল্ব যারে সেজন কোথা,পথিকরা যায় আপন মনে, আমারে যায় পিছে রেখে।৷
Comments
Loading comments…