বিবিধ — ২৮
প্রবাহিণী
আজ সবার রঙে রঙ মিশাতে হবে।ওগো আমার প্রিয়,তোমার রঙীন উত্তরীয়পর’ পর’ পর’ তবে॥মেঘ রঙে রঙে বোনা,আজ রবির রঙে সোনা,আজ আলোর রঙ যে বাজল পাখীর রবে॥আজ রঙ সাগরে তুফান ওঠে মেতে।যখন তারি হাওয়া লাগেতখন রঙের মাতন জাগেকাঁচা সবুজ ধানের ক্ষেতে।সেই রাতের স্বপন-ভাঙাআমার হৃদয় হোকনা রাঙাতোমার রঙেরি গৌরবে॥
Comments
Loading comments…