বিবিধ — ৪

প্রবাহিণী

আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে?আমি যে বন্দী হতে সন্ধি করি সবার কাছে॥সন্ধ্যা আকাশ বিনা ডোরে বাঁধূলো মোরে গো;নিশিদিন বন্ধহারা নদীর ধারা আমায় যাচে॥যে-কুসুম আপ্‌নি ফোটে আপ্‌নি ঝরে রয়না ঘরে গোতারা যে সঙ্গী আমার বন্ধু আমার চায় না পাছে॥আমারে ধরবি ব’লে মিথ্যে সাধা;আমি যে নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা।আপ্‌নি যাহার প্রাণ দুলিল মন ভুলিল গো,সে মানুষ আগুন ভরা, পড়লে ধরা সে কি বাঁচে?সে যে ভাই হাওয়ার সখা, ঢেউয়ের সাথী দিবারাতি গোকেবলি এড়িয়ে চলার ছন্দে তাহার রক্ত নাচে॥

Comments

Loading comments…