বিবিধ — ৬

প্রবাহিণী

এক‍্লা বসে একে একে অন্যমনেপদ্মের দল ভাসাও জলে অকারণে॥হায়রে বুঝি কখন তুমি গেছ ভুলেও যে আমি এনেছিলেম আপনি তুলে,রেখেছিলেম প্রভাতে ঐ চরণ মূলেঅকারণে,কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণেঅন্যমনে॥দিনের পরে দিনগুলি মোর এমনি ভাবেতোমার হাতে ছিঁড়ে ছিঁড়ে হারিয়ে যাবে।সবগুলি এই শেষ হবে যেই তোমার খেলায়এম্‌নি তোমার আলসভরা অবহেলায়,হয়তো তখন বাজ্‌বে ব্যথা সন্ধ্যেবেলায়অকারণে,চোখের জলের লাগ্‌বে আভাস নয়ন কোণেঅন্যমনে॥

Comments

Loading comments…