গর্-ঠিকানি

প্রহাসিনী

বেঠিকানা তবআলাপ শব্দভেদীদিল এ বিজনেআমার মৌন ছেদি।দাদুর পদবীপেয়েছি, তাহার দায়কোনো ছুতো করেকভু কি ঠেকানো যায়।স্পর্ধা করিয়াছন্দে লিখেছ চিঠি;ছন্দেই তারজবাবটা যাক মিটি।নিশ্চিত তুমিজানিতে মনের মধ্যে—গর্ব আমারখর্ব হবে না গদ্যে।লেখনীটা ছিলশক্ত জাতেরই ঘোড়া;বয়সের দোষেকিছু তো হয়েছে খোঁড়া।

তোমাদের কাছেসেই লজ্জাটা ঢেকেমনে সাধ, যেনযেতে পারি মান রেখে।তোমার কলমচলে যে হালকা চালে,আমারো কলমচালাব সে ঝাঁপতালে;হাঁপ ধরে, তবুএই সংকল্পটাটেনে রাখি, পাছেদাও বয়সের খোঁটা।ভিতরে ভিতরেতবু জাগ্রত রয়দর্পহরণমধুসূদনের ভয়।বয়স হলেইবৃদ্ধ হয়ে যে মরেবড়ো ঘৃণা মোরসেই অভাগার 'পরে।প্রাণ বেরোলেওতোমাদের কাছে তবু

তাই তাে ক্লান্তিপ্রকাশ করি নে কভু

কিন্তু একটাকথায় লেগেছে ধোঁকা,কবি বলেই কিআমারে পেয়েছ বােকা।নানা উৎপাতকরে বটে নানা লােকে,সহ্য তাে করিপষ্ট দেখেছ চোখে-সেই কারণেইতুমি থাকো দূরে দূরে,বলেছ সে কথাঅতি সকরুণ সুরে।বেশ জানি, তুমিজানাে এটা নিশ্চয়-উৎপাত সে যেনানা রকমের হয়।কবিদের 'পরেদয়া করেছেন বিধি-

মিষ্টি মুখেরউৎপাত আনে দিদি।চাটু বচনেরমিষ্টি রচন জানে;ক্ষীরে সরে কেউমিষ্টি বানিয়ে আনে।কোকিলকণ্ঠে।কেউ বা কলহ করে;কেউ বা ভােলায়গানের তানের স্বরে।তাই ভাবি, বিধিযদি দরদের ভুলেএ উৎপাতেরবরাদ্দ দেন তুলে,শুকনাে প্রাণটামহা উৎপাত হবে।উপমা লাগিয়েকথাটা বােঝাই তবে।—সামনে দেখো-নাপাহাড়, শাবল ঠুকেইলেকট্রিকেরখোঁটা পোঁতে তার বুকে;

সন্ধেবেলারমসৃণ অন্ধকারেএখানে সেখানেচোখে আলাে খোঁচা মারে।তা দেখে চাঁদেরব্যথা যদি লাগে প্রাণে,বার্তা পাঠায়শৈলশিখর-পানে—বলে, “আজ হতেজ্যোৎস্নার উৎপাতেআলাের আঘাতলাগাব না আর রাতে”-ভেবে দেখাে, তবেকথাটা কি হবে ভালাে।তাপের জ্বলনেসবারই কি আছে আলাে?

এখানেই চিঠিশেষ ক'রে যাই চলে—ভেবাে না যে তাহাশক্তি কমেছে ব'লে;

বুদ্ধি বেড়েছেতাহারই প্রমাণ এটা;বুঝেছি, বেদমবাণীর হাতুড়ি পেটাকথারে চওড়াকরে বকুনির জোরে,তেমনি যে তাকেদেয় চ্যাপটাও ক'রে।বেশি যাহা তাইকম, এ কথাটা মানি—চেঁচিয়ে বলারচেয়ে ভালাে কানাকানিবাঙালি এ কথাজানে না ব'লেই ঠকে;দাম যায় আরদম যায় যত বকে।চেঁচানির চোটেতাই বাংলার হাওয়ারাতদিন যেনহিসটিরিয়ায় পাওয়া।তারে বলে আর্টনা-বলা যাহার কথা;

ঢাকা খুলে বলাসে কেবল বাচালতা।এই তাে দেখাে-নানাম-ঢাকা তব নাম;নামজাদা খ্যাতিছাপিয়ে যে ওর দাম।

এই দেখাে দেখি,ভারতীর ছল কী এ।বকা ভালাে নয়,এ কথা বােঝাতে গিয়েখাতাখানা জুড়েবকুনি যা হল জমাআর্টের দেবী।করিবে কি তারে ক্ষমা।সত্য কথাটাউচিত কবুল করা-রব যে উঠেছেরবিরে ধরেছে জরা,তারই প্রতিবাদকরি এই তাল ঠুকে;

তাই ব’কে যাইযত কথা আসে মুখে।এ যেন কলপচুলে লাগাবার কাজ—ভিতরেতে পাকাবাহিরে কাঁচার সাজ।ক্ষীণ কণ্ঠেতেজোর দিয়ে তাই দেখাই,বকবে কি শুধুনাতনিজনেরা একাই।মানব না হারকোনাে মুখরার কাছে,সেই গুমােরেরআজো ঢের বাকি আছে॥

Comments

Loading comments…