চাতক

প্রহাসিনী

কী রসসুধা-বরষাদানে মাতিল সুধাকরতিব্বতীয় শাস্ত্রগিরিশিরে!তিয়াষিদল সহসা এত সাহসে করি ভরকী আশা নিয়ে বিধুরে আজি ঘিরে!পাণিনিরসপানের বেলা দিয়েছে এরা ফাঁকি,অমরকোষ-ভ্রমর এরা নহে।নহে তো কেহ সারস্বতরস-সারস পাখি,গৌড়পাদ-পাদপে নাহি রহে।অনুস্বরে ধনুঃশর-টঙ্কারের সাড়াশঙ্কা করি দূরে দূরেই ফেরে।শঙ্কর-আতঙ্কে এরা পালায় বাসা-ছাড়া,পালি ভাষায় শাসায় ভীরুদেরে।চা-রসঘন-শ্রাবণধারা-প্লাবন-লোভাতুরকলাসদনে চাতক ছিল এরা,সহসা আজি কৌমুদীতে পেয়েছে এ কী সুর-চকোরবেশে বিধুরে কেন ঘেরা॥

Comments

Loading comments…