নারীপ্রগতি
প্রহাসিনী
শুনেছিনু নাকি মোটরের তেলপথের মাঝেই করেছিল ফেল,তবু তুমি গাড়ি ধরেছ দৌড়ে-হেন বীরনারী আছে কি গৌড়েনারীপ্রগতির মহাদিনে আজিনারীপদগতি জিনিল এ বাজি॥
হায় কালিদাস, হায় ভবভূতি,এই গতি আর এই-সব জুতিতোমাদের গজগামিনীর দিনেকবিকল্পনা নেয় নি তো চিনে;কেনে নি ইসটিশনের টিকেট;হৃদয়ক্ষেত্রে খেলে নি ক্রিকেটচণ্ড বেগের ডাণ্ডাগোলায়;—তারা তো মন্দ-মধুর দোলায়শান্ত মিলন-বিরহ-বন্ধেবেঁধেছিল মন শিথিল ছন্দে॥
রেলগাড়ি আর মোটরের যুগেবহু অপঘাত চলিয়াছি ভুগে-তাহারি মধ্যে এল সম্প্রতিএ দুঃসাহস, এ তড়িৎগতি;পুরুষেরে দিল দুর্দাম তাড়া,দুর্বার তেজে নিষ্ঠুর নাড়া।—ভূকম্পনের বিগ্রহবর্তীপ্রলয়ধাতার নিগ্রহ অতিবহন করিয়া এসেছে বঙ্গেপাদুকামুখর চরণভঙ্গে॥
সে ধ্বনি শুনিয়া পরলোকে বসি,কবি কালিদাস, পড়িল কি খসিউষ্ণীষ তব; দুরুদুরু বুকেছন্দ কিছু কি জুটিয়াছে মুখে।একটি প্রশ্ন শুধাব এবার—অকপটে তারি জবাব দেবারআগে একবার ভেবে দেখো মনে,উত্তর পেলে রাখিব গোপনে—
স্নিগ্ধচ্ছায়া ছিলে যে অতীতেতেয়াগিয়া তাহা তড়িৎগতিতেনিতে চাও কভু তীব্রভাষণআধুনিকাদের কবির আসন?মেঘদূত ছেড়ে বিদ্যুৎ-দূতলিখিতে পাবে কি ভাষা মজবুত
Comments
Loading comments…