বেঁটেছাতাওয়ালি

প্রহাসিনী

ও আমার বেঁটেছাতাওয়ালি,বৃথাই সময় তুই খোয়ালি।বাদল থামিল যবেভাবিনু সুযোগ হবে,তখন কেন গো বেলা পোয়ালি।মেঘ করে গুরুগুরু,প্রলয় হইবে শুরু—আকাশ হয়েছে ঘোর ধোঁয়ালি॥

ও আমার বেঁটেছাতাওয়ালি,তুই আসিলি না ব’লেদিন বৃথা গেল চলে-ধরণী চোখের জলে ধোয়ালি।ও আমার বেঁটেছাতাওয়ালি,ঝড়ের গাছের প্রায়দুঃখের ঝাপটায়মনটা মাটির পানে নোয়ালি॥

ও আমার বেঁটেছাতাওয়ালি,এত ক্ষণে এল রোদ,আরাম হতেছে বোধ-আকাশে সোনার কাঠি ছোঁয়ালি॥

Comments

Loading comments…