ভাইদ্বিতীয়া

প্রহাসিনী

সকলের শেষ ভাইসাতভাই চম্পারপথ চেয়ে বসেছিলদৈবানুকম্পার।মনে মনে বিধি-সনেকরেছিল মন্ত্রণ,যেন ভাইদ্বিতীয়ায়পায় সে নিমন্ত্রণ।যদি জোটে দরদিছোটো-দি বা বড়ো-দিঅথবা মধুরা কেউনাতনির rank-এউঠিবে আনন্দিয়া,দেহ প্রাণ মন দিয়াভাগ্যেরে বন্দিবেসাধুবাদে thank-এ॥

এল তিথি দ্বিতীয়া,ভাই গেল জিতিয়া,ধরিল পারুল দিদিহাতা বেড়ি খুন্তি।নিরামিষে আমিষেরেঁধে গেল ঘামি সে,ঝুড়ি ভ’রে জমা হলভোজ্য অগুন্তি।বড়ো থাল। কাংস্যেরমৎস্য ও মাংসেরকানায় কানায় বোঝাহয়ে গেল পূর্ণ।সুঘ্রাণ পোলায়েপ্রাণ দিল দোলায়ে,লোভের প্রবল স্রোতেলেগে গেল ঘুর্ণো।জমে গেল জনতা,মহা তার ঘনতা,ভাই-ভাগ্যের সবেহতে চায় অংশী।

নিদারুণ সংশয়মনটারে দংশয়-বহুভাগে দেয় পাছেমোর ভাগ ধ্বংসি।চোখ রেখে ঘণ্টেঅতি মিঠে কণ্ঠেকেহ বলে, “দিদি মোর!”কেহ বলে, “বোন গো,দেশেতে না থাক্ যশ,কলমে না থাক্ রস,রসনা তো রস বোঝে,করিয়ো স্মরণ গো।”দিদিটির হাস্যকরিল যা ভাষ্যপক্ষপাতের তাহেদেখা দিল লক্ষণ।ভয় হল মিথ্যে,আশা হল চিত্তে,নির্ভাবনায় ব’সেকরিলাম ভক্ষণ॥

লিখেছিনু কবিতাসুরে তালে শোভিতা —এই দেশ সেরা দেশবাঁচতে ও মরতে।ভেবেছিমু তখুনি,একি মিছে বকুনি।আজ তার মর্মটাপেরেছি যে ধরতে।যদি জন্মান্তরেএ দেশেই টান ধরেভাইরূপে আর বারআনে যেন দৈব-হাঁড়ি হাঁড়ি রন্ধন,ঘষাঘষি চন্দন,ভগ্নী হবার দায়নৈবচ নৈব।আসি যদি ভাই হয়েযা রয়েছি তাই হয়েসোরগোল পড়ে যাবেহুলু আর শঙ্খে-জুটে যাবে বুড়িরাপিসি মাসি খুড়িরা,

ধুতি আর সন্দেশদেবে লোকজনকে।বোনটার ধ’রে চুলটেনে তার দেব দুল,খেলার পুতুল তারপায়ে দেব দলিয়া।শোক তার কে থামায়,চুমো দেবে মা আমায়,রাক্ষুসি বলে তারকান দেবে মলিয়া।বড়ো হলে নেব তারপদখানি দেবতার,দাদা নাম বলতেইআঁখি হবে সিক্ত।ভাইটি অমূল্য,নাই তার তুল্য,সংসারে বোনটিনেহাত অতিরিক্ত॥

Comments

Loading comments…