মশকমঙ্গলগীতিকা

প্রহাসিনী

তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনাজানিতাম দীনতার এই শেষ দশা—আমি স্বপ্নে দেখিলাম হয়ে গেছি মশা।কী হল যে দশা-মধ্যরাত্রে স্বপ্নে আমি হয়ে গেছি মশা।দীন হতে দীন আমি, ক্ষীণ হতে ক্ষীণ—একমাত্র নামজপ করেছি ভরসা।হিংস্রনীতি নাহি আর,অতিশান্ত নির্বিকারভক্তের নাসাগ্র-’পরে স্তব্ধ হয়ে বসা-কী হল যে দশা!মধুর মাশবী বেণু নীরব সহসা।পাখা করি নাড়াচাড়া,ভোঁ ভোঁ শব্দে নাই সাড়া——শুধু ‘রাম রাম’ ধ্বনি ডানা হতে খসা,হেন হীন দশা!

Comments

Loading comments…