রেলেটিভিটি
প্রহাসিনী
তুলনায় সমালোচনাতেজিভে আর দাঁতেলেগে গেল বিচারের দ্বন্দ্ব,কে ভালো কে মন্দ।বিচারক বলে হেসে,দাঁতজোড়া কী সর্বনেশেযবে হয় দেঁতো।কিন্তু সে সুধাময় লোকবিশেষে তোহাসিরশ্মিতে,যাহারে আদরে ডাকি ‘অয়ি সুস্মিতে’পাণিনির শুদ্ধ নিয়মে॥
জিহ্বায় রস খুব জমে,অথচ তাহার সংস্রবেদেহখানা যবেআগাগোড়। উঠে জ্বলিরস নয়, বিষ তারে বলি॥
স্বভাবে কঠিন কেহ, মেজাজে নরম—বাহিরে শীতল কেহ, ভিতরে গরম
প্রকাশ্যে এক রূপ যারঘোমটায় আর।তুলনায় দাঁত আর জিভসবই রেলেটিভ।হয়তো দেখিবে, সংসারেদাঁতালো যা মিঠে লাগে তারে,আর যেটা ললিত রসালোলাগে নাকো ভালো।সৃষ্টিতে পাগলামি এই-একান্ত কিছু হেথা নেই॥
ভালো বা খারাপ লাগাপদে পদে উলোটা-পালোটা—কভু সাদা কালো হয়,কখনো বা সাদাই কালোটা,মন দিয়ে ভাবো যদ্যপিজানিবে এ খাঁটি ফিলজফি॥
Comments
Loading comments…