লিখি কিছু সাধ্য কী

প্রহাসিনী

লিখি কিছু সাধ্য কী!যে দশা এ অভাগার লিখিতে সে বাধ্য কি?মশা-বুড়ি মরেছিল চাপড়ের যুদ্ধে সে—পরলোকগত তার আত্মার উদ্দেশেআমারি লেখার ঘরে আজি তার শ্রাদ্ধ কি!যেখানে যে-কেহ ছিল আত্মীয় পরিজনঅভিজাতবংশীয় কেহ, কেহ হরিজন—আমারই চরণজাত তাহাদের খাদ্য কি!বাঁশি নেই, কাঁসি নেই, নাহি দেয় হাঁক সে,পিঠেতে কাঁপাতে থাকে এক-জোড়া পাখ সে—দেখিতে যেমনি হোক তুচ্ছ সে বাদ্য কি!আশ্রয় নিতে চাই মেলে যদি shelter,এক ফোঁটা বাকি নেই নেবুঘাস-তেলটার—মশারি দিনের বেলা কভু আচ্ছাদ্য কি?গাল তারে মিছে দিই অতি অশ্রাব্য,হাতে পিঠ চাপড়াব সেটা যে অভাব্য—

এ কাজে লাগাব শেষে চটি-জোড়া পাদ্য কি?পুজোর বাজারে আজি যদি লেখা না জোটাই,দুটো লাইনের মতো কলমটা না ছোটাই—সম্পাদকের সাথে রবে সৌহার্দ্য কি?

Comments

Loading comments…