সালগম-সংবাদ

প্রহাসিনী

শ্রীচরণেষুদাদামহাশয়খেয়েছ যে সালগম না করিয়া কাল-গমএই আমি বহুভাগ্য মানি।তার পরে মিঠি মিঠি লিখেছ স্নেহের চিঠি,তার মূল্য কী আছে কী জানি।তুচ্ছ এই উপহার কে জানিত কমলারপদ্মসরোবর দিবে নাড়া-সালগম মটন রােষ্টে কবির অধর-ওষ্ঠেখুলি দিবে কাব্যের ফোয়ারা।কিন্তু বড়দাদা-ভাই বড় মনে দুঃখ পাইএ খেদ যাবে না প্রাণ গেলে-শুনিতে হইল এও ভাগ্যমান তােমারেওনাচের দোসর নাহি মেলে!নাহয় না হল বুড়ি তবুও তাে ঝুড়ি ঝুড়িনাতিমীতে ঘরটি বােঝাই-ষারেই লইবে বাছি সেই তাে উঠিবে নাচি,নাচিবার ভাবনা তো নাই।

এ কথা ভুলিলে যবে বুঝায়ে কী আর হবে-ধিক্ তবে মাের সালগমে।বুঝিলাম তরকারী যত হােক দরকারী,তাহাতে কবিত্ব নাহি জমে।আর না করিব ভুল- এবারে বসন্তে ফুলতুলিয়া আনিব ভরি ডালা।সালগম পেঁয়াজকলি জলে দিয়া জলাঞ্জলিপাঠাইব বকুলের মালা।

Comments

Loading comments…