অহৈতুক
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
মনে রবে কি না রবে আমারেসে আমার মনে নাই গাে।খনে খনে আসি তব দুয়ারে,অকারণে গান গাই গাে।চলে যায় দিন, যতখন আছিপথে যেতে যদি আসি কাছাকাছিতােমার মুখের চকিত সুখেরহাসি দেখিতে যে চাই গাে।তাই অকারণে গান গাই গাে।
ফাগুনের ফুল যায় ঝরিয়াফাগুনের অবসানে।ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া,আর কিছু নাহি জানে।ফুরাইবে দিন, আলাে হবে ক্ষীণ;গান সারা হবে, থেমে যাবে বীন;যতখন থাকি ভরে দিবে না কিএ খেলারই ভেলাটাই গাে।তাই অকারণে গান গাই গাে।
Comments
Loading comments…