আবাহন

বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা

তােমার আসন পাতব কোথায়,হে অতিথি।ছেয়ে গেছে শুকনাে পাতায়কাননবীথি।ছিল ফুটে মালতী ফুল, কুন্দকলি,উত্তরবায় লুঠ করে তায় গেল চলি—হিমে বিবশ বনস্থলীবিরলগীতিহে অতিথি।

সুর-ভােলা ঐ ধরার বাঁশিলুটায় ভুঁয়ে,মর্মে তাহার তােমার হাসিদাও-না ছুঁয়ে।মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে—জাগবে বনের মুগ্ধ মনেমধুর স্মৃতিহে অতিথি।

Comments

Loading comments…