আসন্ন শীত
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
শীতের বনে কোন্ সে কঠিনআসবে বলেশিউলিগুলি ভয়ে মলিনবনের কোলে।আম্লকি-ডাল সাজল কাঙাল,খসিয়ে দিল পল্লবজাল,কাশের হাসি হাওয়ায় ভাসিযায় যে চলে।
সইবে না সে পাতায় ঘাসেচঞ্চলতা,তাই তাে আপন রঙ ঘুচালােঝুমকো লতা।উত্তরবায় জানায় শাসন,পাতল তপের শুষ্ক আসন,সাজ খসাবার এই লীলা কারঅট্টরােলে।
Comments
Loading comments…