প্রার্থনা

বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা

জানি তুমি ফিরে আসিবে আবার, জানি-তবু মনে মনে প্রবােধ নাহি যে মানি।বিদায়লগনে ধরিয়া দুয়ারতবু যে তােমায় বলি বারবার‘ফিরে এসাে, এসাে, বন্ধু আমার’বাষ্পবিভল বাণী।

যাবার বেলায় কিছু মােরে দিয়াে দিয়ােগানের সুরেতে তব আশ্বাস প্রিয়!বনপথে যবে যাবে সে খনেরহয়তাে বা কিছু রবে স্মরণের-তুলি লব সেই তব চরণেরদলিত কুসুমখানি।

Comments

Loading comments…