বর্ষার প্রবেশ
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
নমো, নমো, করুণাঘন নমো হে।নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জনপরশে,জীবন পূর্ণ সুধারসবরষে,তব দর্শনধনসার্থক মন হে,অকৃপণবর্ষণ করুণাঘন হে।
প্রত্যাশা
গান
তপের তাপের বাঁধন কাটুকরসের বর্ষণে,হৃদয় আমার শ্যামল-বঁধুরকরুণ স্পর্শ নে।
‘ঐ কি এলে আকাশপারেদিক্-ললনার প্রিয়,চিত্তে আমার লাগল তোমারছায়ার উত্তরীয়।’
অঝের-ঝরণ শ্রাবণজলে,তিমিরমেদুর বনাঞ্চলেফুটুক সোনার কদম্বফুলনিবিড় হর্ষণে।
‘মেঘের মাঝে মৃদঙ তােমারবাজিয়ে দিলে কি ওঐ তালেতেই মাতিয়ে আমায়নাচিয়ে দিয়াে দিয়াে।’
ভরুক গগন, ভরুক কানন,ভরুক নিখিল ধরা,দেখুক ভুবন মিলনস্বপনমধুর-বেদন-ভরা।পরান-ভরানাে ঘন ছায়াজালবাহির-আকাশ করুক আড়াল-নয়ন ভুলুক, বিজুলি ঝলুকপরম দর্শনে।
Comments
Loading comments…