বিলাপ
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
চরণরেখা তবযে পথে দিলে লেখিচিহ্ন আজি তারিআপনি ঘুচালে কি।ছিল তো শেফালিকাতোমারি লিপি-লিখা,তারে যে তৃণতলেআজিকে লীন দেখি।
কাশের শিখা যতকাঁপিছে থরথরি,মলিন মালতী যেপড়িছে ঝরি ঝরি।তোমার যে আলোকেঅমৃত দিত চোখে,স্মরণ তারে কি গোমরণে যাবে ঠেকি।
Comments
Loading comments…