বৈশাখ-আবাহন

বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা

এসো, এসো, এসো, হে বৈশাখ।তাপস, নিশ্বাসবায়েমুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনাদূর হয়ে যাক।যাক পুরাতন স্মৃতি,যাক ভুলে যাওয়া গীতি,অশ্রুবাষ্প সুদূরে মিলাক।

মুছে যাক সব গ্লানি,ঘুচে যাক জরা,অগ্নিস্নানে দেহে প্রাণেশুচি হোক ধরা।রসের আবেশরাশিশুষ্ক করি দাও আসি,আনো, আনো, আনো তবপ্রলয়ের শাঁখ-মায়ার কুজ্ঝটিজালযাক দূরে যাক।

Comments

Loading comments…