মনের মানুষ

বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা

কত-না দিনের দেখাকত-না রূপের মাঝে-সে কার বিহনে একামন লাগে নাই কাজে।

কার নয়নের চাওয়াপালে দিয়েছিল হাওয়া,কার অধরের হাসিআমার বীণায় বাজে।

কত ফাগুনের দিনেচলেছিনু পথ চিনে,কত শ্রাবণের রাতেলাগে স্বপনের ছোঁওয়া।

চাওয়া-পাওয়া নিয়ে খেলা,কেটেছিল কত বেলা-কখনো বা পাই পাশেকখনো বা যায় খোওয়া।

শরতে এসেছে ভোরেফুলসাজি হাতে করে,

শীতে গোধঊলির বেলাজ্বালায়েছে দীপিশখা।

কখনো করুণ সুরেগান গেয়ে গেছে দূরে-যেন কাননের পথেরাগিণীর মরীচিকা।

সেই সব হাসি কাঁদা,বাঁধন খোলা ও বাঁধা,অনেক দিনের মধু,অনেক দিনের মায়া-

আজ এক হয়ে তারামোরে করে মাতোয়ারা,এক বীণারূপ ধরিএক গানে ফেলে ছায়া।

নানা ঠাঁই ছিল নানা,আজ তারে হল জানা,বাহিরে সে দেখা দিতমনের মানুষ মম-

আজ নাই আধাআধি,ভিতর বাহির বাঁধিএক দোলাতেই দোলেমোর অন্তরতম।

Comments

Loading comments…