মাধুরীর ধ্যান

বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা

মধ্যদিনে যবে গানবন্ধ করে পাখি,হে রাখাল, বেণু তববাজাও একাকী।শান্ত প্রান্তরের কোণেরুদ্র বসি তাই শোনে,মধুরের ধ্যানাবেশেস্বপ্নমগ্ন আঁখি,হে রাখাল, বেণু যবেবাজাও একাকী।

সহসা উচ্ছ্বসি উঠেভরিয়া আকাশতৃষাতপ্ত বিরহেরনিরুদ্ধ নিশ্বাস।অম্বরপ্রান্তের দূরেডম্বরু গম্ভীর সুরেজাগায় বিদ্যুৎ-ছন্দেআসন্ন বৈশাখী।হে রাখাল, বেণু তববাজাও একাকী।

পরানে কার ধেয়ান আছে জাগি,জানি হে জানি, কঠোর বৈরাগী।সুদূর পথে চরণ দুটি বাজেপুরবকূলে বকুলবীথি-মাঝে,লুটায়ে-পড়া অমলনীল সাজেনবকেতকী-কেশর আছে লাগি।তাহারি ধ্যান পরানে তব জাগি।

রাখাল বেণু বাজায় তরুতলে,রাগিণী তার তাহারি কথা বলে।ভূতলে খসি পড়িছে পাতাগুলিচলিতে পাছে চরণে লাগে ধূলি—কৃষ্ণচূড়া রয়েছে খেলা ভুলিপথে তাহারে ছায়া দিবারই লাগি।তাহারি ধ্যান পরানে আছে জাগি।

কাঁকন-ধ্বনি তপোবনের পারেচপল বায়ে আসিছে বারে বারে।কপোত দুটি তাহারি সাড়া পেয়েচাঁপার ডালে উঠিছে গেয়ে গেয়ে,মরমে তব মৌনী আছে চেয়েআপন-মাঝে তাহারি বাণী মাগি।তাহারি ধ্যান পরানে আছে জাগি।

কঠোর, তুমি মাধুরী-সাধনাতেমগন হয়ে রয়েছ দিনে রাতে।নীরস কাঠে আগুন তুমি জ্বাল,আঁধার যাহা করিবে তারে আলো-অশুচি যাহা যা-কিছু আছে কালোদহিবে তারে, সুদূরে যাবে ভাগি।মাধুরীধ্যান পরানে তব জাগি।

Comments

Loading comments…