রাগরঙ্গ
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
রঙ লাগালে বনে বনে,ঢেউ জাগালে সমীরণে।আজ ভুবনের দুয়ার খোলা,দোল দিয়েছে বনের দোলা,কোন্ ভোলা সে ভাবে-ভোলাখেলায় প্রাঙ্গণে।
আন্ বাঁশি তোর আন্ রে,লাগল সুরের বান রে,বাতাসে আজ দে ছড়িয়েশেষ বেলাকার গান রে।সন্ধ্যাকাশের বুকফাটা সুরবিদায়রাতি করবে মধুর,মাতল আজি অস্তসাগরসুরের প্লাবনে।
Comments
Loading comments…