শরতের ধ্যান
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
আলাের অমল কমলখানিকে ফুটালে,নীল আকাশের ঘুম ছুটালে।
‘সেই তো তােমার পথের বঁধুসেই তাে।দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধুএই তো।’
আমার মনের ভাবনাগুলিবাহির হল পাখা তুলি,ঐ কমলের পথে তাদেরসেই জুটালে।
‘সেই তো তােমার পথের বঁধুসেই তাে।এই আলাে তার এই তো আঁধারএই আছে এই নেই তাে।’
শরৎ-বাণীর বীণা বাজেকমলদলে।ললিত রাগের সুর ঝরে তাইশিউলিতলে।তাই তাে বাতাস বেড়ায় মেতেকচি ধানের সবুজ খেতে,বনের প্রাণে মর্মরানিরঢেউ উঠালে।
Comments
Loading comments…