শরতের বিদায়
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
কেন গো যাবার বেলাগোপনে চরণ ফেলা-যাওয়ার ছায়াটি পড়ে যে হৃদয়-মাঝে,অজানা ব্যথার তপ্ত আভাস রক্ত আকাশে বাজে।সুদূর বিরহতাপেবাতাসে কী যেন কাঁপে,পাখির কণ্ঠ করুণ ক্লান্তি-ভরা—হারাই হারাই মনে করে তাই সংশয়ম্লান ধরা।জানি নে গহন বনেশিউলি কী ধ্বনি শোনে,আনমনে তার ভূষণ খসায়ে ফেলে।মালতী আপন সব ঢেলে দেয়, শেষ খেলা তার খেলে।না হতে প্রহরশেষহবে কি নিরুদ্দেশ-তোমার নয়নে এখনো রয়েছে হাসি,বাজায়ে সোহিনী এখনো মোহিনী বাঁশি ওঠে উচ্ছ্বাসি।এই তব আসা-যাওয়াএ কি খেয়ালের হাওয়া-মিলনপুলক তাতেও কি অবহেলা।আজি এ বিরহ-ব্যথার বিষাদ এও কি কেবলই খেলা।
শিউলি ফুল, শিউলি ফুল,কেমন ভুল, এমন ভুল।রাতের বায় কোন্ মায়ায়আনিল হায় বনছায়ায়,ভোরবেলায় বারে বারেইফিরিবারেই হলি ব্যাকুল
কেন রে তুই উন্মনা—নয়নে তোর হিমকণা?কোন্ ভাষায় চাস বিদায়,গন্ধ তোর কী জানায়,সঙ্গে হায় পলে পলেইদলে দলেই যায় বকুল।
Comments
Loading comments…