শান্তি
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
পাগল আজি আগল খােলেবিদায়রজনীতে-চরণে ওর বাঁধিবি ডাের,কী আশা তাের চিতে।গগনে তার মেঘদুয়ার কেঁপেবুকেরই ধন বুকেতে ছিল চেপে,হিম হাওয়ায় গেল সে দ্বার কেঁপে,এসেছে ডাক ভােরের রাগিণীতে।
শীতল হােক বিমল হােক প্রাণ,হৃদয়ে শােক রাখুক তার দান।যা ছিল ঘিরে শূন্যে সে মিলালাে,সে ফাঁক দিয়ে আসুক তবে আলো,বিজনে বসি পূজাঞ্জলি ঢালোশিশিরে-ভরা শিউলি-ঝরা গীতে।
Comments
Loading comments…