শীতের প্রবেশ

বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা

নমো নমো, নমো নমো।নির্দয় অতি করুণা তোমারবন্ধু তুমি হে নির্মম,যা-কিছু জীর্ণ করিবে দীর্ণদণ্ড তোমার দুর্দম।

সর্বনাশার নিশ্বাসবায়লাগল ভালে;নাচল চরণ শীতের হাওয়ায়মরণতালে।করব বরণ, আসুক কঠোর,ঘুচুক অলস সুপ্তির ঘোর,যাক ছিঁড়ে মোর বন্ধনডোরযাবার কালে।ভয় যেন মোর হয় খান্‌খান্‌ভয়েরই ঘায়ে,ভরে যেন প্রাণ ভেসে এসে দানক্ষতির বায়ে।সংশয়ে মন না যেন দুলাই,মিছে শুচিতায় তারে না ভুলাই,নির্মল হব পথের ধুলাইলাগিলে পায়ে।

শীত, যদি তুমি মোরে দাও ডাকদাঁড়ায়ে দ্বারে,সেই নিমেষেই যাব নির্বাক্অজানা পারে।নাই দিল আলো নিবে-যাওয়া বাতি-শুকনো গোলাপ, ঝরা যুথী জাতী,নির্জন পথে হোক মোর সাথিঅন্ধকারে।

জানি জানি, শীত, আমার যে গীতবীণায় নাচেতারে হরিবার কভু কি তোমারসাধ্য আছে।দক্ষিণবয়ে করে যাব দান,রবিরশ্মিতে কাঁপিবে সে তান,কুসুমে কুসুমে ফুটিবে সে গানলতায় গাছে।

যাহা-কিছু মোর তুমি, ওগো চোর,হরিয়া লবে,জেনো বারে বারে ফিরে ফিরে তারেফিরাতে হবে।যা-কিছু ধুলায় চাহিবে চুকাতেধুলা সে কিছুতে নারিবে লুকাতে,নবীন করিয়া নবীনের হাতেসঁপিবে কবে।

Comments

Loading comments…