শীতের বিদায়

বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা

তুঙ্গ তােমার ধবলশৃঙ্গশিরে,উদাসীন শীত, যেতে চাও বুঝি ফিরে?চিন্তা কি নাই সঁপিতে রাজ্যভারনবীনের হাতে, চপল চিত্ত যার-হেলায় যে জন ফেলায় সকল তারঅমিত দানের বেগে?

দণ্ড তােমার তার হাতে বেণু হবে,প্রতাপের দাপ মিলাবে গানের রবে,শাসন ভুলিয়া মিলনের উৎসবেজাগাবে, রহিবে জেগে।

সে যে মুছে দিবে তােমার আঘাতচিহ্ন,কঠোর বাঁধন করিবে ছিন্ন ছিন্ন।এতদিন তুমি বনের মজ্জা-মাঝেবন্দী রেখেছ যৌবনে কোন্ কাজে,ছাড়া পেয়ে আজ কত অপরূপ সাজেবাহিরিবে ফুলে দলে।

তব আসনের সম্মুখে যার বাণীআবদ্ধ ছিল বহুকাল ভয় মানিকণ্ঠ তাহার বাতাসেরে দিবে হানিবিচিত্র কোলাহলে।

তােমার নিয়মে বিবর্ণ ছিল সজ্জা,নগ্ন তরুর শাখা পেত তাই লজ্জা।তাহার আদেশে আজি নিখিলের বেশেনীল পীত রাঙা নানা রঙ ফিরে এসেআকাশের আঁখি ডুবাইবে রসাবেশেজাগাইবে মত্ততা।

সম্পদ তুমি যার যত নিলে হরিতার বহুগুণ ও যে দিতে চায় ভরি,পল্লবে যার ক্ষতি ঘটেছিল ঝরিফুল পাবে সেই লতা।

ক্ষয়ের দুঃখে দীক্ষা যাহারে দিলে,সব দিকে যার বাহুল্য ঘুচাইলে,প্রাচুর্যে তারি হল আজি অধিকার।দক্ষিণবায়ু এই বলে বার বার,বাঁধনসিদ্ধ যে জন তাহারি দ্বারখুলিবে সকলখানে।

কঠিন করিয়া রচিলে পাত্রখানিরসভারে তাই হবে না তাহার হানি-লুঠি লও ধন, মনে মনে এই জানি,দৈন্য পুরিবে দানে।

Comments

Loading comments…