শেষের রঙ

বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা

রাঙিয়ে দিয়ে যাও গাে এবারযাবার আগে-আপন রাগে,গােপন রাগে,তরুণ হাসির অরুণ রাগে,অশ্রুজলের করুণ রাগে।রঙ যেন মাের মর্মে লাগে,আমার সকল কর্মে লাগে,সন্ধ্যাদীপের আগায় লাগে,গভীর রাতের জাগায় লাগে।

যাবার আগে যাও গাে আমায়জাগিয়ে দিয়েরক্তে তােমার চরণদোলালাগিয়ে দিয়ে।আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে,পাষাণগুহার কক্ষে নিঝর-ধারা জাগে,মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে,বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে,তেমনি আমায় দোল দিয়ে যাওযাবার পথে আগিয়ে দিয়ে—কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে।

Comments

Loading comments…