শেষ মিনতি
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
কেন পান্থ, এ চঞ্চলতা।কোন্ শূন্য হতে এল কার বারতা
‘যাত্রাবেলায় রুদ্ররবেবন্ধনডাের ছিন্ন হবে,ছিন্ন হবে, ছিন্ন হবে।’
নয়ন কিসের প্রতীক্ষারতবিদায়বিষাদে উদাস-মতো,ঘনকুন্তলভার ললাটে নত-ক্লান্ত তড়িৎবধূ তন্দ্রাগতা।
‘মুক্ত আমি, রুদ্ধ দ্বারেবন্দী করে কে আমারে।যাই চলে যাই অন্ধকারেঘণ্টা বাজায় সন্ধ্যা যবে।’
কেশরকীর্ণ কদম্ববনেমর্মর মুখরিল মৃদু পবনে,বর্ষণহর্ষ-ভরা ধরণীরবিরহবিশঙ্কিত করুণ কথা।ধৈর্য মানো, ওগাে, ধৈর্য মানো,বরমাল্য গলে তব হয় নি ম্লান,আজো হয় নি ম্লান,ফুলগন্ধনিবেদনবেদনসুন্দরমালতী তব চরণে প্রণতা।
শ্রাবণ সে যায় চলে পান্থ,কৃশতনু ক্লান্ত,উড়ে পড়ে উত্তরীপ্রান্তউত্তরপবনে।যূথীগুলি সকরুণ গন্ধেআজি তারে বন্দে,নীপবন মর্মরছন্দেজাগে তার স্তবনে।শ্যামঘন তমালের কুঞ্জেপল্লবপুঞ্জেআজি শেষ মল্লারে গুঞ্জেবিচ্ছেদগীতিকা।আজি মেঘ বর্ষণরিক্ত,নিঃশেষবিত্ত,দিল করি শেষ অভিষিক্তকিংশুকবীথিকা।
Comments
Loading comments…