স্তব
বনবাণী — নটরাজ-ঋতুরঙ্গশালা
হে সন্ন্যাসী,হিমগিরি ফেলে নীচে নেমে এলেকিসের জন্য।কুন্দমালতী করিছে মিনতি,হও প্রসন্ন।যাহা-কিছু ম্লান বিরস জীর্ণদিকে দিকে দিলে করি বিকীর্ণ,বিচ্ছেদভারে বনচ্ছায়ারেকরে বিষন্ন,হও প্রসন্ন।
সাজাবে কি ডালা, গাঁথিবে কি মালামরণসত্রে।তাই উত্তরী নিলে ভরি ভরিশুকানাে পত্রে?ধরণী যে তব তাণ্ডবে সাথিপ্রলয়বেদনা নিল বুকে পাতি,রুদ্র, এবারে বরবেশে তারেকরাে গাে ধন্য,হও প্রসন্ন।
Comments
Loading comments…